ঢেঁড়স খাওয়ার গোপন রহস্য জেনে নিন
ঢেঁড়স খাওয়ার গুনাগুন এবং ক্ষতিকর দিক জেনে নিন
ঢেঁড়স এমন একটি সবজি যা গ্রীষ্মকালে পাওয়া যেত । বর্তমানে এখন সারা বছরই ঢেঁড়স পাওয়া যায় । এই ঢেঁড়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে । যা শরীরের জন্য অনেক উপকারী । প্রতিটি সবজির ভালো এবং খারাপ দিক রয়েছে ।
ভালো দিক বেশি আর খারাপ দিক কিছুটা পরিমাণে থাকে । তাই আমাদের শরীর অনুযায়ী অর্থাৎ আমাদের শরীরে যতটুকু পারবে সে অনুযায়ী আমাদেরকে খেতে হবে । অর্থাৎ আমাদের শরীরে যে সবজিটা সহ্য হবে সেটা খেতে হবে ।
পেজ সূচিপত্র ঃ আজ আমরা ঢেঁড়স সম্পর্কে যা নিয়ে আলোচনা করব তা হল
- ঢেঁড়স কি ?
- ঢেঁড়সের গুনাগুন
- ঢেঁড়স খেলে কি এলার্জি হয় ?
- ঢেঁড়সের অপকারিতা
- ঢেঁড়স খাওয়ার নিয়ম
- ঢেঁড়স খেলে কি ওজন বাড়ে ?
- ঢেঁড়স খেলে কি গ্যাস হয় ?
- ঢেঁড়স ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
- ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
- হার্টের জন্য ঢেঁড়স ভালো
- ঢেঁড়স রোজ খাওয়া কি ভালো ?
- শেষ কথা
ঢেঁড়স কি ?
ঢেঁড়স এক প্রকার সবজি যা আমরা তরকারি রান্না করে খেয়ে থাকি । এটি অনেক মানুষ
এই খেতে খুব পছন্দ করে । আবার অনেকে পছন্দ করে না । ঢেঁড়সের তরকারি খুবই ভালো
একটি তরকারি । কারন ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম ।
তাই যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তারা নিয়মিত ঢেঁড়স খেতে পারেন ।
তার মানে এই না যে, আপনি প্রতিদিন ঢেঁড়সের তরকারি খাবেন । মাঝেমধ্যে খাবেন বা
কয়দিন পর পর খাবেন । কারণ সবার শরীর একরকম নয় । একই তরকারি সবাই খেয়ে সুস্থ
থাকতে পারে না । প্রতিদিন যদি খান তাহলে আবার অন্য কোন সমস্যা দেখা দিতে পারে ।
আজ আমরা ঢেঁড়সের গুনাগুন এবং ঢেঁড়স কি কি কাজে ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা
করব ।
ঢেঁড়সের গুনাগুণ
ঢেঁড়স অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, যা খেলে শরীরে নানা উপকার পেয়ে থাকে ।
ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট
থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং খাবার হজম করতে সহায়তা
করে থাকে । বিশেষ করে ঢেঁড়স পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যর
মত সমস্যা দূর করে ।
বিশেষজ্ঞরা বলেছেন, ঢেঁড়স খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে । তাই এটি
ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি সবজি । যা খেলে আমাদের শরীরের লোহিত
রক্তকণিকা উৎপাদন হ্রাস পায়, ফলে আমাদের শরীরে রক্তের ঘাটতি থাকে না । ঢেঁড়স
খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় । ফলে রক্তশূন্যতা
দেখা যায় না ।
ঢেঁড়স খেলে কি এলার্জি হয় ?
বিশেষজ্ঞদের মতে, ঢেঁড়সের সবজি খাওয়া নিরাপদ এবং বেশিরভাগ মানুষের জন্য কোন
সমস্যা সৃষ্টি করে না । তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এনার্জি প্রতিক্রিয়া
দেখা দিতে পারে বা এলার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে । কারণ সবার শরীর এক রকম
নয় । ঢেঁড়সে প্রাকৃতিক আঠালো ভাব থাকে যা মানুষের দেহে এলার্জির কারণ হতে পারে
।
আরও পড়ুন ঃ টমেটো খাওয়ার গুনাগুন এবং কিভাবে খাবেন ?
ঢেঁড়স খেলে এলার্জির লক্ষণ হিসেবে আপনার ত্বকে, ঘা, চুলকানি, মুখে বা গলা
ফোলা, পেট ব্যথা কিংবা শ্বাসকষ্ট রোগ আছে যাদের, তারা এই রোগের সম্মুখীন হতে
পারেন । কিন্তু অনেক মানুষের মুখের কথা যে তারা ঢেঁড়স খেয়ে অনেক উপকার
পেয়েছেন এবং এটি হজম করতে সক্ষম । ঢেঁড়স খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাই
।
ঢেঁড়সের অপকারিতা
আমরা প্রথমে জেনেছি, ঢেঁড়স খেলে কি উপকার পাওয়া যায় । এবার জানব যে, এর কি
কি অপকারিতা রয়েছে ? আমরা সবাই জানি ঢেঁড়স একটা সবজি । যেটা আমরা তরকারি
হিসেবে খেয়ে থাকি । ঢেঁড়সে ফাইবার থাকে, যা হজমে সহায়ক হলেও বেশি
পরিমাণে খেলে এটি পেটের ক্ষতি করতে পারে । তাই যাদের এটি খেলে সমস্যা হয় তাদের
না খাওয়াই ভালো ।
ঢেঁড়সে প্রাকৃতিক ভাবে অক্সালেট উপাদান থাকে, যা বেশি খেলে ঢেঁড়সের আস জমলে
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে । তাই কিডনির সমস্যা আছে, এমন
ব্যক্তিদের ঢেঁড়স খাওয়া থেকে দূরে থাকা ভালো । আমরা যদি কখনো এই ঢেঁড়স বেশি
পরিমাণে খেয়ে ফেলি, তাহলে দেখবেন যে আমাদের শরীরের রক্ত ঘন হয়ে যাবে, ত্বকে
ক্ষতি হতে পারে, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে ।
ঢেঁড়স খাওয়ার নিয়ম
ঢেঁড়স খাওয়ার সঠিক নিয়ম হলো, যতটুকু আপনার প্রয়োজন এবং স্বাস্থ্যকর উপায়ে
ভালোভাবে খেতে পারবেন, ততটুকু রান্না করবেন । ঢেঁড়স খাওয়ার আগে অবশ্যই
ভালোভাবে ধুয়ে নিতে হবে । কারণ এর গায়ে মাটির কনা বা রাসায়নিক পদার্থ লেগে
থাকতে পারে । সিদ্ধ করে ভর্তা, তরকারি, ভাজি, হালকা ভাজা করে খাওয়া সবচেয়ে
ভালো । এতে এর পুষ্টি উপাদান বজায় থাকে ।
বিশেষজ্ঞরা বলেছেন, যে কোন মানুষ প্রয়োজন অনুযায়ী যদি প্রতিদিন খায়,
তাহলে তার শরীরে রক্তকণিকা উচ্চমান হবে, পেট সবসময় পরিষ্কার থাকবে, বিষাক্ত
কোষ মেরে ফেলবে । কারণ ঢেঁড়স ভিটামিনযুক্ত একটি খাবার । কোন ব্যক্তি যদি
তার শরীরে গ্যাস বা হজমের সমস্যা অনুভব করে থাকেন, তাদের উচিত ঢেঁড়স সেদ্ধ বা
হালকা মসলা দিয়ে রান্না করে খাওয়া ।
অতিরিক্ত তেল ঝাল বা ভাজা পোড়া ঢেঁড়স হজমে সমস্যা বাড়িয়ে দিতে পারে । তাই
সপ্তাহে দুই থেকে তিন দিন ঢেড়সের তরকারি খাওয়া সব থেকে উত্তম । এর থেকে বেশি
খেতে গেলে দেখা যাচ্ছে সমস্যা দেখা দিতে পারে ।
ঢেঁড়স খেলে কি ওজন বাড়ে ?
না, ঢেঁড়স খেলে ওজন বাড়ে না । ঢেঁড়স খেলে কি উপকার হয় ? সাধারণভাবে ঢেঁড়স খেলে ওজন বাড়ে না, বরং এটি ওজন কমাতে সাহায্য করে । ঢেঁড়স একটি লোক্যালরি ও উচ্চ ফাইবারযুক্ত সবজি, যার ফলে আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এবং এর মধ্যে ফাইবার থাকায় শরীরের ওজন বাড়াতে দেয় না ।
তাই যাদের ওজনের সমস্যা আছে, অর্থাৎ ওজন বেড়ে যাচ্ছে, তারা ওজন কমানোর জন্য এই ঢেঁড়সের সবজিটি খেতে পারেন । তাই যারা ভুল ধারণা নিয়ে আছেন যে, ঢেঁড়স খেলে ওজন বাড়ে, তারা ওজন কমানোর জন্য ঢেঁড়সের সবজিটি খেতে পারেন । এতে আপনি উপকৃত হবেন ।
ঢেঁড়স খেলে কি গ্যাস হয় ?
হ্যাঁ, কিছু ক্ষেত্রে ঢেঁড়স খেলে আমাদের পেটে গ্যাস হতে পারে । উচ্চমাত্রায়
আঁশ ও প্রাকৃতিক আঠালো পদার্থ থাকে, যেটি আমাদের শরীরে পেট ব্যথা, গ্যাস তৈরি,
গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে । বিশেষ করে বলেছেন, যদি ঢেঁড়স একসাথে বেশি
পরিমাণে খাওয়া হয় আর পানি পান ভালোভাবে না করেন, তাহলে পেট ফাঁপা, অস্বস্তি ও
অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ।
আবার কিছু মানুষের হজম প্রক্রিয়ার, ঢেঁড়সের মধ্যে যে নির্দিষ্ট শর্করা থাকে তা
সহজে ভেঙে ফেলতে পারে না, ফলে পেটের অন্ত্রে গ্যাসের সমস্যা হতে পারে । ঢেঁড়স
খেলে কি উপকার হয় ? আপনি যদি ঢেঁড়স পরিমান মতো ও সহজভাবে রান্নার পদ্ধতি
অনুসরণ করেন, তাহলে ঢেঁড়স খেলে গ্যাসের সমস্যা এড়ানো যায় ।
ঢেঁড়স কান্সার প্রতিরোধে সাহায্য করে
ঢেঁড়সে রয়েছে এক বিশেষ ধরনের প্রোটিন, আর এই প্রোটিনকে কাজে লাগিয়ে স্তন ক্যান্সারের চিকিৎসা করেন ব্রাজিলের ইউনিভার্সিটির ফেডারেল পেলাটার । গবেষনায় দেখা যায়, ওই পদ্ধতিতে ক্যান্সারের কোষ ৬৩ শতাংশ
কমেছে । পাশাপাশি ৭২ শতাংশ ক্যান্সারের কোষ নষ্ট ও হয়েছে ।
২০১৬ সালের একটি গবেষণা
অনুযায়ী, ঢেড়সে থাকা ফলেট স্তন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে । তাই বুঝতে পারছেন ঢেঁড়সের সবজি ক্যান্সার প্রতিরোধে কতটা গুরুত্বপূর্ণ । তাই আমরা চাইলে প্রতিদিন বা নিয়মিত ঢেঁড়সের সবজি খেতে পারি । এটি ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে ।
ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
২০১১ সালে একদল গবেষক, ঢেঁড়সের পাউডার বানিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডায়াবেটিস
আক্রান্ত কিছু ইঁদুরের উপর পরীক্ষা করেন । প্রায় এক মাস ধরে প্রতিদিন
ইঁদুরগুলোর একাংশ কে সেই পাউডার খাওয়ানো হয় । তাদের সবার রক্তে শর্করার
মাত্রা অনেকটাই কমেছে । যদিও একই ফল মানব দেহ দেখা যাবে কিনা তা নিয়ে এখন
গবেষণা চলছে ।
২০১৯ সালের একটি পর্যালোচনায়, ঢেঁড়স কে এন্টি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিস
রোধক বলেই ব্যাখ্যা করেছে ইতালির রিচার্জ সেন্টার ফর ফুড এন্ড নিউট্রিশন । তাই
বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীদের জন্য ঢেঁড়স কতটা গুরুত্বপূর্ণ । তাই আপনি
চাইলে ঢেঁড়স নিয়মিত বা প্রতিদিন আপনার সবজি তালিকায় রাখতে পারেন ।
হার্টের জন্য ঢেঁড়স ভালো
ঢেঁড়স হার্টের জন্য খুবই উপকারি একটি সবজি । যে কোন খাবার যাতে ফাইবার বেশি তা
হার্টের জন্য উপকারী, এমনটাই মনে করেন আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন । কারণ
রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফাইবার । ফলে হার্ট ভালো থাকে,
পাশাপাশি এটি স্ট্রোকের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে থাকে ।
আরও পড়ুন ঃ ঢেঁড়স রোজ বা প্রতিদিন খাওয়া উচিত কি না ?
তাই বুঝতে পারছেন, ঢেঁড়স হার্টের জন্য খুবই ভালো একটি সবজি বা তরকারি । তাই
যারা আমরা হার্টের রোগী রয়েছি, তারা নিয়মিত বা মাঝেমধ্যে ঢেঁড়স খেতে পারি ।
এটি আমাদের হার্ট ভালো রাখবে এবং আমাদেরকে সুস্থ এবং সচেতন রাখবে । তাই আমরা
চাইলে এটি নিয়মিত খেতে পারি ।
ঢেঁড়স রোজ খাওয়া কি ভালো ?
ঢেঁড়স প্রতিদিন খাওয়া ঠিক নয় । কারণ প্রতিদিন খেলে কিছু সমস্যা দেখা দিতে
পারে । যেমন পেটের সমস্যা দেখা দিতে পারে । কার্বোবাইড্রেড নামে যে উপাদানটি
রয়েছে, এটি বেশি পরিমানে শরীরে গেলে ডায়রিয়া, গ্যাসের সমস্যা, পেট ফাপা, পেট
ব্যথার মত সমস্যা আবার রক্ত জমাট বাধার মতো সমস্যা দেখা দিতে পারে । ঢেঁড়সে
আছে ভিটামিন কে, যার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ।
তাই হার্টের রোগী বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তারা রোজ ঢেঁড়স খেলে
পরিমাণ মতো খাওয়ায় ভালো । নয় তো ওষুধ কাজ নাও করতে পারে । ঢেঁড়সে
অক্সেলেটের পরিমাণ বেশি, তাই এই সবজি বেশি পরিমাণে খেলে, কিডনি স্টোনের ঝুঁকি
বাড়তে পারে । কেননা অধিকাংশ কিডনি স্টোন তৈরি হয় ক্যালসিয়াম অক্সলেট
থেকে । তাই অল্প পরিমাণে খেতে পারেন তাতে সমস্যা হবে না ।
শেষ কথা
ঢেঁড়স খুবই উপকারী একটি সবজি । এই সবজি খেলে যেমন নানা ধরনের উপকার পাওয়া
যায়, ঠিক তেমনি ভাবে কিছু কিছু মানুষের কিছু কিছু সমস্যা দেখা দেয় । তাই
আমাদের শরীরের অবস্থা অনুযায়ী ঢেঁড়স খেতে পারেন । যাদের সমস্যা হয় তাদের না
খাওয়াই ভালো । আর যারা এ ঢেঁড়সের সবজি খেয়ে উধেরসের, তারা নিয়মিত খেতে
পারেন ।
আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । আর কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন ।
আমার যতটুকু জানা আছে তা দিয়ে লেখার চেষ্টা করেছি । সবাই ভালো থাকবেন, সুস্থ
থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url